ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডাক্তার আব্দুস সালামের কন্যা কাশফিয়া সালাম নির্ঝর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় আপ্লুত হয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন।
এলাকায় পৌঁছে তিনি বলেন, “ঢাকা থেকে এসে আমি প্রথমে বাসায় যাইনি, তার আগেই আপনাদের কাছে ছুটে এসেছি। কারণ আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের মূল শক্তি।”
স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় এবং সার্বিক বিষয়ে মতামত নেওয়ার সময় তিনি এ কথা বলেন। এ সময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দলের তরুণ কর্মীরা উপস্থিত ছিলেন।