গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারি মোক্তার হোসেন সোহানকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ ছাড়া সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা সাজ্জাদুল ইসলাম মনিরকেও আটক করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে সোহানকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোহানের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। বিশেষ করে, সম্প্রতি দৈনিক ইনকিলাবের সাংবাদিক মারুফ আহমেদের ওপর হামলার ঘটনার প্রধান আসামি হিসেবেও তিনি অভিযুক্ত।

বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব চাঞ্চল্যকর তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

পুলিশ আরও জানায়, টঙ্গী পূর্ব থানা এলাকায় ধারাবাহিক অভিযאן চালিয়ে মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের সকলকে আদালতে পাঠানো হয়েছে।