রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী ‘নবম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির, উপ-উপাচার্য, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি-বিদেশি সদস্যসহ দেশের বিভিন্ন ক্লাবের প্রায় ৬৫০ জনেরও বেশি নারী ও পুরুষ গলফার অংশ নিচ্ছেন।
তিন দিনব্যাপী এই গলফ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৫ অক্টোবর রোববার রাতে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ–জামান।