পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য শনিবার (২৪ অক্টোবর ২০২৬) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
তিতাসের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত রাস্তার উভয় পাশে নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোহার সাহারা, ভাটারা, বারিধারা জে ব্লক এবং এর আশপাশের এলাকাগুলোতে সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।