চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় এক যুবককে ফোন করে ডেকে এনে মারধর ও হত্যার হুমকি দিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গত ১৮ অক্টোবর রাতে রৌফাবাদ এলাকার বাগদাদ হোটেলের সামনে ভুক্তভোগী জামাল উদ্দিন জিকুকে ডেকে এনে গাজী সারোয়ার শ্রাবণ ও তার সহযোগীরা এ ঘটনা ঘটায়।
ভুক্তভোগীর মামলার পর বায়েজিদ বোস্তামী থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে রবিউল হাসান ভূঁইয়া ও আদনান উদ্দিন নামে দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ তাদের কাছ থেকে ছিনতাই হওয়া সুজুকি জিক্সার মোটরসাইকেলটি উদ্ধার করেছে এবং ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে আসামীদের আদালতে পাঠিয়েছে।