কেন্দুয়া, নেত্রকোনার কর্মরত সাংবাদিক সমাজ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুরের একটি অনভিপ্রেত ঘটনা ঘটে। এই মিথ্যা ও ভিত্তিহীন ঘটনার সঙ্গে স্থানীয় দায়িত্বশীল সাংবাদিকদের জড়িয়ে একটি পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে আসছে।
ঘটনার সত্যতা অনুসন্ধান ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পরিবর্তে যখন কেন্দুয়া উপজেলার সকল সাংবাদিক পেশাগত ঐক্য বজায় রেখে এই অপপ্রচারের প্রতিবাদ জানান, ঠিক তখনই সাংবাদিক শাহ আলী তৌফিক রিপন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “তাইতো বলিআধার ঘরে কে রে? আমি তো কলা খাইনি”—এই ব্যঙ্গাত্মক শিরোনামে একটি স্ট্যাটাস দেন। পরবর্তীতে দৈনিক দিনকালের প্রতিনিধি মোহাম্মদ সালাহ উদ্দিনসহ অন্যান্য সাংবাদিকরা এর প্রতিবাদ জানালেও, একটি বিশেষ মহল বা তথাকথিত ‘গৃহপালিত সাংবাদিক’ ও ‘শেয়ালের দল এক হয়ে হুকু হুয়া ডাকে’ জাতীয় অসংলগ্ন ও অপমানজনক মন্তব্য করে পুরো সাংবাদিক সমাজকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই--
১. সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন নিয়ে এ ধরনের তীর্যক মন্তব্য ও কটূক্তি সাংবাদিক সমাজের ঐক্য ও মর্যাদাকে ক্ষুণ্ন করে। ক্ষমতার পালাবদলে যারা লেজুড়বৃত্তিক সাংবাদিকতা করে অভ্যস্ত, তারা নিজেদের মানদণ্ড দিয়ে অন্য সৎ সাংবাদিকদের বিচার করতে পারে না।
২. সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের মূল দায়িত্ব। কোনো বিশেষগোষ্ঠীর স্বার্থ রক্ষার্থে বা ব্যক্তিগত আক্রোশে পুরো সাংবাদিক সমাজকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
৩. আমরা সাংবাদিক শাহ আলী তৌফিক রিপন কর্তৃক প্রদত্ত এমন উসকানিমূলক ও অবমাননাকর স্ট্যাটাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের অ পেশাদারসুলভ আচরণ থেকে বিরত থাকার জন্য আহ্বান করছি।
কেন্দুয়া তথা দেশ ও দশের কল্যাণে কর্মরত স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিক সমাজ সবসময় সত্যের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
প্রতিবাদকারী:
কেন্দুয়ার বিবেকবান ও পেশাদার সাংবাদিক সমাজ এবং সচেতন নাগরিকবৃন্দের পক্ষে
মোহাম্মদ সালাহ উদ্দিন
দৈনিক দিনকাল, উপজেলা প্রতিনিধিঃ
কেন্দুয়া, নেত্রকোনা।