সারাদেশে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শার্শা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) নাভারণ বাজারে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু। বক্তব্যে প্রধান অতিথি আবুল হাসান জহিরসহ নেতৃবৃন্দ দেশের চলমান পরিস্থিতিতে নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচিতে শার্শা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু ও সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও প্রভাষক মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি জামাল হোসেন, প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু ও আনোয়ার হোসেন বাবু।
বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে অংশ নেন শার্শা ইউনিয়নের সভাপতি উসমান আলী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি, সাংগঠনিক সম্পাদক আব্দুল অহেদ, সাবেক আহ্বায়ক মুনছুর আলী ও সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মেম্বার; বাগআঁচড়া ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম; উলাশী ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন ও যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান; ডিহি ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান সরদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন মন্ডল; এবং নিজামপুর ইউনিয়নের সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, সাধারণ সম্পাদক নুরুল আলম আতা, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষকদলের সদস্য মতিয়ার রহমান মতিন, আলমগীর হোসেন টিপু ও আলমগীর হোসেন, যশোর জেলা তাঁতীদলের সদস্য শফি ইসলাম, শার্শা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এম শাখাওয়াত হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সোহরাব হোসেন ও সদস্য সচিব বদিউজ্জামান বদি এবং উপজেলা ওলামা দলের সভাপতি আঃ হান্নান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম।
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, জিল্লুর রহমান জাহিদ, শহিদুল ইসলাম শহিদ, আওরঙ্গজেব, মোজাফফর উদ্দীন, সাইফুল আলম পিন্টু, জিয়াউর রহমান জিয়া ও আঃ রশিদ এবং আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন আলাল, আজগার আলী, হাবিবুর রহমান হাবিব ও খায়রুজ্জামান সোহাগ; উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওয়াছি উদ্দীন, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান জনি ও আহ্বায়ক কমিটির সদস্য মোখলেচুর রহমান; এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আহম্মাদ আলী সোহাগ, আহ্বায়ক কমিটির সদস্য মহিনুর রহমান ও পিয়াস মাহমুদ এবং নাভারণ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।