মাদরাসাতুল ইহসান ছাত্র কাফেলা’-এর উদ্যোগে ১৪৪৮ হিজরী সনের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা, জ্ঞান ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন শাখার শিক্ষক, বিচারক, অতিথি ও স্থানীয় বিশিষ্টজনেরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসাতুল ইহসান আল-আরাবিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মনিরুজ্জামান হাফিযাহুল্লাহ। সভাপতিত্ব করেন মাদরাসাতুল ইহসান আল-আরাবিয়া ১০ নম্বর সেক্টর শাখার পরিচালক মাওলানা আনোয়ারুল হক হাফিযাহুল্লাহ।
প্রতিযোগিতার মূল্যায়ন ও মানসম্মত ফলাফল নিশ্চিত করতে গঠিত বিচারক প্যানেলে ছিলেন মুফতি মাহমুদ হাসান, মুফতি সা'দ বিন কাউসার, মুফতী জসিম আদনান কাসেমী নদভী, মুফতি আবু বকর, মাওলানা শাহেদ নাজির ও মাওলানা সাদ সাইজুদ্দিন। পাশাপাশি বিশেষ অতিথি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাদরাসাতুল ইহসান আল-আরাবিয়া ১৪ নম্বর সেক্টর শাখার পরিচালক মাওলানা মাজহারুল ইসলাম এবং ১১ নম্বর সেক্টর শাখার শিক্ষক মাওলানা জাফর আহমেদ।
এ ছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নম্বর সেক্টর জামে মসজিদের সভাপতি আলী মুর্তজা এবং ইসমাইল চৌধুরী। সার্বিক আয়োজনে মাদরাসাতুল ইহসান আল-আরাবিয়া ১০ নম্বর সেক্টর শাখার সম্মানিত শিক্ষকবৃন্দ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের এমন গঠনমূলক ও শিক্ষামূলক কার্যক্রমে আরও উৎসাহিত হয়ে এগিয়ে আসার আহ্বান জানান।