অবশেষে প্রত্যাহার হলো বিএনপির হরতাল

জেলা প্রতিনিধি, ভোলা: সাধার‌ণ মানুষের ভোগান্তি বিবেচনায় ভোলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য যে, বুধবার পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে ছাত্রদল সভাপতি ও স্বেচ্ছাসেবক দল নেতা নুরে আলমের মৃত্যুর ঘটনায় এ হরতাল আহ্বান করে বিএনপি।তবে ভোলা-চরফ্যাশন রুটে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল করছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। হরতালের কোনো প্ৰভাব লক্ষ্য করা যায়নি।

উল্লেখ্য যে, সারাদেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩১ জুলাই) ভোলায় আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেওয়ায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ এবং বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। যার মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয়েছেন।সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিম নিহত হন।

একইদিন পুলিশের শর্টগানের গুলিতে গুরুতর আহত হয়ে ঢাকা কমফোর্ট হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম। বুধবার বিকেল ৩টার দিকে তিনি মারা যান। এ সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। ছাত্রদল সভাপতির মৃত্যুর সংবাদ ভোলায় পৌঁছালে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং আজকে ভোলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button