মন্ত্রীর মর্যাদা পাচ্ছেন ঢাকার দুই মেয়র

 

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর দুই মেয়রকে মন্ত্রী এবং চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের মেয়রকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

৭আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছে। ৮আগস্ট সোমবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। আর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রদের পদমর্যাদা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী করার সানুগ্রহ অনুমোদন দিয়েছেন। মেয়রদের পদমর্যদা প্রদান করে গেজেট প্রকাশের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।

উল্লেখ্য যে ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) আনিসুল হক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মোহাম্মদ সাঈদ খোকন মেয়র নির্বাচিত হয়েছিলেন। ২০১৬ সালের ২২ জুন এক প্রজ্ঞাপনে এ দুই জনপ্রতিনিধিকে মন্ত্রীর পদমর্যাদা দেয় সরকার। তখন তারা মন্ত্রী পদমর্যাদার আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করেছিলেন। এর মধ্যে আনিসুল হক মারা যাওয়ার পর ২০১৯ সালে উপ-নির্বাচনে বিজয়ী হয়ে ৯ মাস ডিএনসিসির মেয়রের দায়িত্বপালন করেন আতিকুল ইসলাম।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button