দুই শতাধিক রোগীকে দৃষ্টিশক্তি ফেরাতে বিনামূল্যে অপারেশন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম দুই শতাধিক চক্ষু রোগীর বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স লাগানোর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) নগরের হালিশহর এলিট আই কেয়ারে আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে এ কার্যক্রম সম্পন্ন হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুহাইল সালেহ জানান, দৃষ্টিশক্তি মহান আল্লাহর নেয়ামত। প্রান্তিক এলাকার মানুষ অসচেতনতার কারণে এবং ব্যয়বহুল চিকিৎসার জন্য চোখ নিয়ে অবহেলা করে থাকে। তাই সমাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রান্তিক এলাকা থেকে রোগী বাছাই করে আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশন এ কার্যক্রম শুরু করে। ক্রমান্বয়ে আরো রোগীকে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা জানান, এ ধরনের মহৎ কাজ করতে সমাজের সামর্থ্যবানরা এগিয়ে আসলে প্রান্তিক এলাকার মানুষের দৃষ্টি শক্তি ফেরাতে সহায়ক হবে।

এ সময় উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের চক্ষু চিকিৎসা ক্যাম্প সমন্বয়ক নাজমুল ইসলাম কামাল, সাংবাদিক তৌহিদুল আলম, ইসহাক মেম্বার, কাজী হেলাল উদ্দিন, সানাউল্লাহ ও মিশকাত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button