নওগাঁ ভোট বর্জনে কৃষক দলের লিফলেট বিতরণ

জেলা প্রতিনিধি, নওগাঁ: চলমান উপজেলা পরিষদ নির্বাচনে জনগণকে ভোটদানে নিরুৎসাহিত করতে নওগাঁর মহাদেবপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে উপজেলা কৃষক দল।

শনিবার (৪ মে) মহাদেবপুরে উপজেলা কৃষক দল আয়োজিত কর্মিসভা শেষে সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। তিনি বলেন, বিএনপির আহ্বানে সাড়া দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ৭ জানুয়ারির একতরফা প্রহসনের ভোট বর্জন করেছে। উপজেলা নির্বাচনও বর্জনের আহ্বান জানিয়ে আমরা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করছি। আমাদের প্রত্যাশা, জাতীয় নির্বাচনের মতো জনগণ উপজেলার ভোটও প্রত্যাখ্যান করবে।

আওয়ামী লীগ সরকার জোর করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে গিয়ে দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সাত্তার মাস্টার, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান (মতি), সহসভাপতি প্রভাষক আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ইথার ও আপেল মাহমুদ পল্টু, হাতুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ কৃষক দলের উপজেলা কমিটি, ১০ ইউনিয়ন ও ৯০টি ওয়ার্ডের নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button