গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে শের খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৩ মে) সকাল ৮ টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুপুরের কলেজ মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শের খান (৪৫) ঢাকা মিরপুর-২ এর রুপনগর আবাসিক এলাকার ছিদ্দিক খানের ছেলে। এছাড়া আহতরা হলেন প্রাইভেটকার চালক সোহেল ও বাস যাত্রী নড়াইলের লোহাগাড়া উপজেলার মোস্তফার ছেলে হাফিজুর (৪০)।

স্থানীয়রা জানান, সকালে নড়াইল থেকে ছেড়ে আসা নড়াইল এক্সপ্রেসের একটি বাস ঢাকার দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার আরোহী নিহত হন। এছাড়া দুইজন আহত হন।

পরে মুকসুদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মারাত্মক তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিতসক একজনকে মৃত ঘোষণা করেন অপর দুইজন গুরুতর আহত হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক পালিয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button