লালবাগে চোরাই বাইসাইকেলসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর লালবাগ এলাকা থেকে বাইসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।

সোমবার (১৩ মে) লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন মো. মিজান ওরফে লাউ, মো. সোহেল ও তানভীর হোসেন রাব্বি। রোববার (১২ মে) লালবাগ ও বংশাল এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন জানান, লালবাগ থানার আব্দুল আজিজ লেনের একটি বাড়ির সামনে কয়েকজন লোক চোরাই বাইসাইকেল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মিজানকে চোরাই বাইসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরে মিজানের দেওয়া তথ্যের ভিত্তিতে বংশালের নাজিরা বাজার এলাকা হতে সোহেল ও তানভীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তাররা পেশাদার চোরাই বাইসাইকেল কেনা-বেচা চক্রের সক্রিয় সদস্য। তারা ঢাকা শহরের বিভিন্ন স্থান হতে চোরাই বাইসাইকেল সংগ্রহ করে সহজ-সরল লোকদের কাছে বিক্রি করতো। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। লালবাগ থানার মামলায় গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button