

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল Eskuf (ইসকুফ) সিরাপ ও মাদক পরিবহনে ব্যবহৃত দুইটি মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো— মো. রবিউল ইসলাম (৪৬), মো. পারভেজ হোসেন (২২) ও মো. অমিত ভূঁইয়া (২৬)।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৯:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল থানাধীন মগবাজার রেল ক্রসিং সংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি এলাকায় একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। এসময় আসামিদের হেফাজত থেকে ৭০ বোতল নিষিদ্ধ ইসকুফ সিরাপ ও মাদক কারবারে ব্যবহৃত ০২ টি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




