তিন দোকানে লাখ টাকা জরিমানা: জব্দ হলো অবৈধ সার ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা সদর উপজেলায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক, অবৈধ সার ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রির দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার কুলচারা ও বড় বাজার (নিচের বাজার) এলাকায় এই তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযানে নেতৃত্ব দেন। দণ্ডিত প্রতিষ্ঠানগুলো হলো, মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ (কুলচারা) মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি ও সংরক্ষণের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা। মেসার্স সাকিব ট্রেডার্স (কুলচারা) অবৈধভাবে সার বিক্রি এবং ভাউচার সংরক্ষণ না করায় ৫০ হাজার টাকা জরিমানা। মেসার্স আক্কাস স্টোর (বড় বাজার) অবৈধ ও মানহীন শিশু খাদ্য বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা।

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জনস্বার্থ রক্ষায় এবং অসাধু ব্যবসায়ীদের রুখতে এই অভিযান চালানো হয়েছে। নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানে জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button