

স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া সভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৫তম জন্মবার্ষিকী এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৪তম জন্মবার্ষিকী উদযাপন করার বিষয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া, ঘাটাইল থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা জেসমিন পাপিয়া, পাকুটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নিছা, উপজেলা আ.লীগে সহ-সভাপতি জামুরিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেষ্টিংস, ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হীরা, লোকের পাড়া ইউপি চেয়ারম্যান শহিদুল হক মিলন, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোঃ শাহজাহান সহ রাজনৈতিক ব্যাক্তি, মুক্তিযোদ্ধা, উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।




