
রাজধানীর উত্তরখানে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির নেতৃবৃন্দরা মতবিনিময় করেছেন।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল ৩ টার দিকে ময়নারটেক শিব মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় হিন্দু মুসলিম ভাই ভাই আপনাদের কোন ভয়নাই বলে স্লোগানে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন।
এ সময় মইনারটেক শিপ দুর্গা মন্দিরের সভাপতি লাল মহন সরকার বলেন, আমরা বিএনপি থাকাকালীন কখনো নির্যাতনের শিকার হয় নাই। সব সময় তাদেরকে পাশে পেয়েছি আশা করি ভবিষ্যতেও পাশে পাব। আমাদের হিন্দুদের মধ্যে অনেকে আছে গুজব ছড়ায়, কেউ গুজবে কান দেবেন না। আমরা বাংলাদেশে ভালো আছি, শান্তিতে আছি।
শিপ দুর্গা মন্দির কমিটির উপদেষ্টা ও সাবেক উত্তরখান পরিষদের ইউনিয়ন এর মেম্বার রামকান্ত সরকার বলেন, এই মন্দির হয়েছে বিএনপির সময়কালে। আওয়ামী লীগ সরকার হিন্দুদের সংখ্যালঘু মনে করে। কিন্তু বিএনপি’র ভাইরা হিন্দুদের ভাই মনে করে। আমরা কখনো নির্যাতিত হই নাই, আশা করি নির্যাতিত কখনো হবো না।
উত্তরখান থানা আহবায়ক রফিকুল ইসলাম খান তার বক্ত্যবে বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই এদেশের নাগরিক। তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিএনপি বিগত দিনের ন্যায় এবারো তাদের পাশে রয়েছে।
এস এম জাহাঙ্গীর তার বক্তব্যে বলেন, আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার জন্য অনেক রক্তের বিনিময়ে আজকের দিনটা পেয়েছি। আমরা সবাই বাংলাদেশি। এ মাতৃভূমিতে একে অপরের পাশাপাশি বসবাস করি। যার যার ধর্ম সে সে পালন করবে এখানে কোনো ভেদাভেদ নেই।
এ সময় বক্তব্যে তাবিদব আওয়াল বলেন, আমাদের নেতা তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। বর্তমান চলমান পরিস্থিতি ঘোলাটে করার জন্য এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে হিন্দু ভাইদের উপর হামলা ভাংচুর চালাচ্ছে। আমরা রাত জেগে পাহাড়া দিচ্ছি। প্রত্যেকটা গ্রাম ও মহল্লায় আমাদের শান্তি রক্ষা কমিটি করা হয়েছে। আমাদের ভাইয়েরা সকলে নিরাপদ আছে। কারো কোন ধরনের সমস্যা নেই৷ হিন্দুদের সকল নিরাপত্তা দিয়ে যাচ্ছি আমরা। অনেকে আবার বিভিন্ন গুজবও ছড়াচ্ছে। সেগুলোতে কান দেবেননা।
প্রধান অতিথীর বক্তব্যে মহানগর বিএনপির উত্তরের আহবায়ক সাইফুল আলম নিরব বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনঠাই নাই। ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই এই বাংলাদেশের নাগরিক। তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ভাইদের সুরক্ষায় বিগত দিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছে। আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার জন্য অনেক রক্তের বিনিময়ে আজকের দিনটা পেয়েছি।
এসময় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম বেপারী, মুকুল সরকার, আহসান হাবিব মোল্লা, রিপন সরকার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (৪৬, ৪৭ ও ৪৮ নং) ওয়ার্ডের মহিলা কাউন্সিল ইলোরা পারভিন। উত্তরখান থানা যুগ্ম আহবায়ক নুরুজ্জামান, আনোয়ার সরকার, মজিবর, ৪৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মারজান, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ৪৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি, মো: আশরাফ উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: সফিল উদ্দিন ভূঁইয়া, যুবদলের আহবায়ক মহিউদ্দিন বাবর মহিন, ৪৬ নং ওয়ার্ড সভাপতি রায়হানুল বাছেদ, সাধারণ সম্পাদক মো: দুলালসহ উত্তরখান থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।




