বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষা আজ, হবে তিন শিফটে

নিজেস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এদিন তিন শিফটে এ পরীক্ষা নেওয়া হবে।

বুয়েটের ওয়েবসাইটে প্রাক-নির্বাচনী পরীক্ষার শিফট ও শিক্ষার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়, শিফট-১ (রোল 40001-48071 পর্যন্ত) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা।

শিফট-২ (রোল 60001-68070 পর্যন্ত) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত। শিফট-৩ (রোল 70001-78070 পর্যন্ত) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৪ ডিসেম্বরে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। যোগ্য প্রার্থী নির্বাচিত হয়েছেন ২৪ হাজার ২০৫ জন।

পরীক্ষার আরো কিছু তথ্য

মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ : ৪ ফেব্রুয়ারি ২০২৫

# মূল ভর্তি পরীক্ষা : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, (মডিউল ‘A’: গ্রুপ ‘ক’ এবং ‘খ’ উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা) এবং (মডিউল B: ‘খ’ গ্রুপ মুক্তহস্ত অঙ্কন (Freehand Drawing) এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি (Visual Spatial Intelligence) বেলা ২টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট)।

# ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ : ৮ মার্চ ২০২৫।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button