ঘাটাইলে ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

মীর আলেয়া পারভীন, উপজেলা প্রতিনিধি ঘাটাইল

টাংগাইলের ঘাটাইল উপজেলার কাইতকাই এলাকার একটি ধানক্ষেতের পাশ থেকে কিশোর শামীমের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাইতকাই এলাকায় ধানক্ষেতের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে শামীমের মরদেহ উদ্ধার করে। নিহত শামীম ঘাটাইল উপজেলার ভানিকাত্রা গ্রামের ভ্যানচালক আব্দুল করিমের ছেলে। বৃহস্পতিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহত শামীম দোকান কর্মচারী ছিলো ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
ঘাটাইল থানা অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম ঘটনার সততা স্বীকার করে জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button