
মোঃ পাপেল মিয়া: মনের ৫৫তম জন্মদিনে নেতাকর্মী, শুভানুধ্যা য়ী ও স্থানীয় সংবাদকর্মীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। দিনভর এক উৎসবমুখর পরিবেশে টঙ্গীর বিভিন্ন স্থানে নেতা-কর্মীরা তার বাসভবনে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মিয়া, জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল, সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন সরকার, উপাধ্যক্ষ রফিক মিয়া, শিক্ষক কামরুল আহসান, শামীম আহমেদসহ স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অতিথিবৃন্দ তাদের শুভেচ্ছা বক্তব্যে বলেন, সরকার জাবেদ আহমেদ সুমন টঙ্গী তথা গাজীপুরের উন্নয়ন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে তৃণমূল বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে। তারা আশা প্রকাশ করেন, আগামীর দিনগুলোতে তিনি দেশের রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
নেতাকর্মীরা এদিনে তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং রাজনৈতিক জীবনে সাফল্যের জন্য দোয়া কামনা করেন। জন্মদিনের শুভেচ্ছায় টঙ্গীর সর্বস্তরের মানুষের মধ্যে ছিল উৎসবমুখর আবহ।




