বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা জানান চীনা রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে তিনি বিরোধীদলীয় নেতার সার্বিক সফলতা কামনা করেন এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর ভূমিকার প্রশংসা করেন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম জানান, বৈঠকে উভয়পক্ষ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন। আলোচনার প্রধান দিকগুলো ছিল আগামী দিনগুলোতে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করা। কূটনৈতিক সম্পর্ক ও দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতা বৃদ্ধি। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে চীনের পক্ষে উপস্থিত ছিলেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ড. লিউ ইউইং এবং রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ও জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button