ঘাটাইলে মুক্তিযোদ্ধা দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত

মীর আলেয়া পারভীন, উপজেলা প্রতিনিধি ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা বিষয়ে মুক্তিযোদ্ধা দলের আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৫ অক্টোবর বেলা ১১ টায় বৈরি আবহাওয়া উপেক্ষা করে ব্যাপক উৎসবমুখর পরিবেশে ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে ঘাটাইল উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাছেত করিম এর সভাপতিত্বে মত বিনিময় সভা সঞ্চালনা করেন উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা এম. এ মজিদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট ওবায়দুল হক নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা সাদৎ হোসেন, বীরমুক্তিযোদ্ধা হাবিবর রহমান, বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ। বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, শ্রমিকদলের আহবায়ক সুফি সিদ্দীকি, মুক্তিযোদ্ধা সন্তান ও যুব প্রতিনিধি মাহবুব হাসান সৌরভ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহীনুর রহমান শাহীন, পৌর বিএনপির সদস্য মোঃ রফিকুল ইসলাম রফিক, পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের সি. যুগ্ম আহবায়ক সারোয়ার জাহান কলি,
বেনিমাধব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীরমুক্তিযোদ্ধা সহ মুক্তিযোদ্ধাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি এ্যাডভোকেট ওবায়দুল হক নাসির বলেন, দেশে আওয়ামী ফ্যাসিবাদ সরকার নিজ স্বার্থে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানিয়েছে। এসব দূর্নীতি দুঃশাসনের জন্য শেখ হাসিনা আজ দেশ ছেড়ে পালিছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button