শবে বরাতের সন্ধ্যায় ভাতিজার হাতে চাচা খুন

জেলা প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ার তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে হোছাইনগীর (৩৬) নামে চাচা খুন হয়েছেন।

উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশন এলাকায় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছনুয়াপাড়া এলাকার বাসিন্দা। ঘাতক ভাতিজা মো. ফোরকান প্রকাশ কালু (১৭) মো. হাসানগীরের ছেলে। তারা সম্পর্কে চাচা ভাতিজা।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া।

তিনি স্থানীয় লোকদের বরাতে বলেন, বিকেলে হোছাইনগীরের স্ত্রীর সঙ্গে তার বড় ভাই হাছানগীরের স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। এ ঝগড়ার সূত্র ধরে রাত পৌনে ৭টার দিকে চাচা হোছাইনগীরকে তার ভাতিজা ফোরকান বদরখালী ফুলতলা স্টেশনে প্রকাশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। এ সময় লোকজন এগিয়ে গেলে ফোরকান পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহত হোছাইনগীরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button