ফকরুদ্দিনের মতো আপনাকে অপমানজনক ভাবে বিদায় করতে চাই না, আপনাকে সম্মানের সাথে বিদায় জানাতে চাই -নাটোরে অ্যাডঃ আহমেদ আযম খান

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোর: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে উদ্দ্যেশ্যে করে বলেছেন, ফকরুদ্দিনের মতো আপনাকে অপমানজনক ভাবে বিদায় করতে চাই না। আপনাকে সম্মানের সাথে বিদায় জানাতে চাই। তাই নির্বাচন দিন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করেন।

এই সরকারের আমলে আইন শৃংখলার অবস্থার অবনতি হচ্ছেই হচ্ছে। সারা দেশে চুরি, ডাকাতি,রাহাজানিতে ভরে গেছে। বিদেশী বিনিয়োগ কমে গেছে । সকল রাষ্ট্র অপেক্ষা করছে নির্বাচিত সরকার আসলে বিনিয়োগ করবে। নির্বাচিত সরকার ছাড়া সমৃদ্ধি গনতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা হবে না। দেশের মানুষের জন্য নির্বাচন চাই।

তিনি আজ সোমবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নাটোর শহরের ভবানীগঞ্জ

এলাকায় সমাবেশে এসব কথা বলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপির সদস্য অ্যাডঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির আহব্বায়ক রহিম নেওয়াজ,সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,যুগ্ম আহব্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী,ছাবিনা ইয়াসমীন ছবি সহ দলীয় নেত্রীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button