উত্তরখানে ৪৫ নং বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইব্রাহিম, ঢাকা: ঢাকা মহানগর উত্তর বিএনপির উত্তরখান থানার ৪৫ নং ওয়ার্ড এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৮ই মার্চ) সন্ধায় ইফতারের আগ মুহূর্তে উত্তরখান মাজার চৌরাস্তায় পথচারী , অসহায় মানুষ ও স্থানিয় থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতা-কর্মীদের নিয়ে এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন উত্তরখান থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর বেপারী, মুকুল সরকার, যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম, রবিউল হক বাবু, রশিদ ভূইয়া, হেদায়েত উল্লাহ টুলু, সদস্য মিঠু, উত্তরখানের ৪৫ ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক রিপন সরকার, ৪৫ নং ওয়ার্ডের ২ নং ইউনিটের সভাপতি মোঃ জহিরুল ইসলামসহ উত্তরখান থানা, ওয়ার্ড, ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীবৃন্দ এই ইফতার ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থা কামনা ও দেশের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button