সিংড়ায়ে যুব মহিলা লীগ নেত্রী শাহিদা গ্রেফতার

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোর: নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে যুব মহিলা লীগের এক নেত্রী শাহিদা বেগমকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।  মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ। গ্রেফতারকৃত শাহিদা বেগম সিংড়া
পৌর যুব মহিলা লীগের সহ-সভাপতি পদে রয়েছেন এবং তিনি উপজেলার পৌর শহরের সরকারপাড়া মহল্লার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রায় প্রস্তুতির সময় উপজেলার কৈগ্রাম এলাকায় অতর্কিত হামলা
চালিয়ে বিএনপির নেতাকর্মীদের মারধর ও হত্যার হুমকি দেয়া হয়। গত ২০২৪ বছরের ৩ সেপ্টেম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আরিফুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় একটি মারধর ও হুমকির মামলা দায়ের করেন।

এ মামলায় সাবেক আইসিটি
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক্#৩৯;সহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০/ ৪০ জনকে আসামি করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেন, ২০২৩
সালে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button