ভোলায় জেলেদের ব্যাপক প্রস্তুতি, মাছধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ

ভোলা প্রতিনিধি: ভোলা জেলায় ইলিশ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা আজ বুধবার শেষ হচ্ছে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগ মুহূর্তে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জেলেরা। দিনরাত এক করে জাল, নৌকা মেরামতের কাজে নেমেছেন জেলেরা। এ সময়টা অনেক কষ্টে পার করতে হয়েছে জেলেদের।

জেলা মৎস্য বিভাগ দাবী করছেন এবারের অভিযান সফল হয়েছে। ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণের জন্য মার্চ-এপ্রিল দুই মাস ভোলার ১৯০ কিলোমিটার মেঘনা নদীর জলসীমায় অভয়াশ্রম ঘোষণা করে সরকার। এসময় নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা ছিলো। এ সময়টাতে অনেকটা বেকার জীবন কাটিয়েছেন এখানকার ১ লাখ ৭০ হাজার ২৪৩ জন নিবন্ধিতসহ প্রায় ৩ লাখ জেলে।

গত দুইমাস নদীতে একটানা মাছ ধরা নিষিদ্ধ থাকার পর আজ ৩০ এপ্রিল মধ্যেরাতে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে। এজন্য নব উদ্যমে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন, ভোলার ৩ লাখ জেলে। তাই শেষ মুহূর্তে জেলেরা মাছ শিকারে যেতে জাল, নৌকা ও ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন। কাক্সিক্ষত মাছ শিকারে ধার-দেনা পরিশোধ করে স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর।

এদিকে মৎস্য বিভাগের নির্দেশনা মেনে নিষেধাজ্ঞা পালন করলেও অনেক জেলেই সরকারি বরাদ্দের চাল এখনো পাননি বলে অভিযোগ তুলেছেন।

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছে তারা। এদিকে নিষেধাজ্ঞা মানায় নদীতে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছেন মৎস্য বিভাগ।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এ দাবী করেন। তিনি জানান, নিষেধাজ্ঞাকালীন শুধু মার্চ মাসের বরাদ্দ পেয়ে ৮৯ হাজার ৭শ’ জেলেকে ৮০ কেজি করে চাল দেয়া হয়েছে। এপ্রিলের চালের বরাদ্দ এখনো ছাড় না হওয়ায় তা এখনো দেয়া হয়নি।

সরেজমিন ইলিশা জেলেপল্লীতে গেলে কথা হয় জেলে আবুল হোসেন, আহসান মাঝি ও রহমান মাঝির সাথে। তারা অভিযোগ করেন, নিষেধাজ্ঞাকালীন তারা খুব কষ্টে ছিলেন। সরকারী চালের বরাদ্দ এখনো পাননি। তবুও আগামীকাল রাত থেকে নদীতে মাছ ধরতে প্রস্তুতি নিয়েছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button