দেশে ১০০ মিনি হিমাগার তৈরি করা হবে-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী

মোঃ লুৎফর রহমান লাইসুর, জেলা প্রতিনিধি দিনাজপুর: নিজ হাতে ধান কেটে দিনাজপুরের বিরলে রোরো ধান কাঁটা উৎসব উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব)।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোকলেসপুর ইউনিয়নের ঢেলপির ব্লকে বোরো ধান কর্তন করে নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন। পরে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

তিনি বলেন,বোরো উৎপাদনে বরেন্দ্রকে পানির সেচের দাম আরও কমিয়ে আনতে হবে। যাতে করে উৎপাদন খরচ কমিয়ে আনা যায় সে ব্যবস্তা করতে হবে। আর ফুডে যারা চাকুরি তরে তাদের দুর্নীতিটা কমায় আনতে হবে। কৃষি জমি রক্ষায় নতুন আইন হবে আমরা সেই চিন্তা ভাবনায় আছি। নতুন করে আর যেন ভাটা না হয় সে জন্য কাজ করছি।

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,কৃষকরে আম লিচু টমেটোসহ বিভিন্ন ফসল সংরক্ষণের জন্য মিনি কলষ্টোরেজ তৈরি করা হবে। যাতে করে তার উৎপাদিত ফসলের ন্যায্য মুল্য পায়। এছাড়াও আম, লিচু ও কাঁঠাল বিদেশে রফতানীর জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমের মত প্রয়োজনে লিছু পরিবহনের জন্যও শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনের বগি দেয়া হবে। যাতে করে লিচু দেশের ভিভিন্ন স্থানে কৃষক সহজেই পাঠাতে পারেন।

তিনি বলেন,কোন ভাবেই ধানের জমিতে আম লিচু চাষ করবেননা। ধান বেশী করে উদপাদন করেন, প্রয়োজনে বিদেশে পাঠানো হবে। আপনারা যত ধান উৎপাদন করবেন সরকার ততবেশী ধান চাল ক্রয় করবে। এার যে লক্ষমাত্র া দেয়া হয়েছে তার থেকে বেশী ধান কিভাবে ক্রয় করা যায় সরকার তা নিয়ে ভাবছেন।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সচিব ড.মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. আসাদ উজ জামান, দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইমলাম, পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আফজাল হোসেনসহ জেলা উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button