
আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোর: নাটোরে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিতে জহিরুল ইসলাম জহির কে জেলা শাখার সদস্য সচিব হিসেবে মনোনীত করায় সংবর্ধনা প্রদান করা হয়।
আজ বুধবার বিকেলে নাটোর সদরের লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নে লক্ষীপুর বাজারে সংবর্ধনা প্রদান করা হয়। নতুন কমিটির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির কে সংবর্ধনা প্রদানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য নতুন কমিটিতে স্থান পাওয়া নাটোর জেলা শাখার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির নাটোর সদর লক্ষীপুর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারন সম্পাদক আলমগীর হোসেন,নাটোর ছাত্রদলের দলের যুগ্ন সাধারন সম্পাদক আবু জাফর চৌধুরি সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
এসময় স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির বলেন রাজনৈতিক ভাবে ৪ নং লক্ষীপুর খোলাবাড়িয়া একটা স্মার্ট পজিশনে থাকে এবং স্মার্ট রাজনৈতিক এখানে চর্চা হয়।সেইটা হয়েছে আমাদের থানা বিএনপির সাবেক নিয়ামত উল্লাহ নান্নুর ভাইয়ের সময় এই রাজনিতি প্রতিষ্ঠিত হয়েছে। লক্ষীপুর ইউনিয়ন থেকে নাটোর জেলা উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপির সর্বাধিক নেতা তৈরি হয়েছে। আমি যেহেতু এই ইউনিয়নের সন্তান সেহেতু এই ইউনিয় আমার থেকে একটু বেশি প্রত্যাশা করে। আমি সবার কাছে সহযোগিতা এবং দোয়া চায় আমি যে দায়িত্ব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার উপর অর্পন করেছে আমি যেন এইটা সুষ্ঠ ভাবে সঠিক ভাবে পালন করতে পারি।




