রাজধানীতে অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাটারা এলাকা থেকে অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)।

রোববার (৮ ডিসেম্বর) ভাটারার ছোলমাইদ বসুমতি খেলার মাঠের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মোহাম্মদ আল-আমিন ওরফে হৃদয় (২৩), মোহাম্মদ জসিম উদ্দিন (২২) ও মো. দেলোয়ার হোসেন (২০)। এসময় সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত তিনটি ধারালো ছুরি ও একটি নাইলনের দড়ি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রোববার ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ডের ছোলমাইদ বসুমতি মেলার মাঠের পাশে কয়েকজন দুষ্কৃতকারী অস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশে সমবেত হয়েছে মর্মে সংবাদ পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালায় ডিবির টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় আল-আমিন, জসিম ও দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। এসময় আরও চার থেকে পাঁচজন দুষ্কৃতকারী দৌড়ে পালিয়ে যান। গ্রেপ্তারদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জানান, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন থেকে ঢাকা মহানগর এলাকায় ডাকাতি ও ছিনতাই কাজের পাশাপাশি অবৈধ মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ভাটারা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক অন্যান্য দুষ্কৃতকারীদের গ্রেপ্তার  অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ডিবির এ কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button