ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন সাইফুল ইসলাম মাস্টার

মোঃ পাপেল মিয়া, টঙ্গী গাজীপুর: জাতীয়তাবাদী আদর্শে দীর্ঘ ১৭ বছর ধরে রাজনীতির মাঠে সক্রিয় থাকা বিএনপি নেতা সাইফুল ইসলাম মাস্টার তার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সম্প্রতি একটি কুচক্রী মহল তাকে ‘আওয়ামী দোসর’ হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

টঙ্গী থানা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও ৫৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী সাইফুল ইসলাম মাস্টার জানান, তিনি দীর্ঘদিন ধরে দুঃসময়ের আন্দোলনে থেকে রাজনৈতিক মামলা, নির্যাতন ও দলীয় ত্যাগ স্বীকার করেছেন। এসবের পরেও যারা তাকে প্রশ্নবিদ্ধ করছে, তারা প্রকৃতপক্ষে বিএনপির আদর্শকেই অস্বীকার করছে।

এক প্রতিক্রিয়ায় সাইফুল ইসলাম মাস্টার বলেন, “দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, রাজনৈতিক মামলা এবং দলীয় দায়িত্ব পালনের পরেও যারা আমাকে সরকারের দোসর বলতে চায়, তারা শুধু মিথ্যাচারই করছে না—তারা বিএনপির আদর্শ ও ইতিহাসকেও অস্বীকার করছে। আমি ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব জাতীয়তাবাদী আদর্শে অবিচল।”

তিনি বলেন, এসব ষড়যন্ত্রে তিনি বিচলিত নন বরং আগামীতেও বিএনপির রাজপথের আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button