জনগণের রাষ্ট্র গঠনের তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে টঙ্গীতে সৌমিক সরকারের গণসংযোগ

গণতন্ত্র, আইনের শাসন ও মানবিক সেবার অঙ্গীকারে সালাউদ্দিন সরকারের পক্ষে তরুণ নেতৃত্বে সৌমিক সরকার

মোঃ পাপেল মিয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগরের টঙ্গী আউচপাড়া কলেজগেট ও ৫২ নং ওয়ার্ডের স্কুল-কলেজ রোড এলাকায় এক ব্যতিক্রমধর্মী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন গাজীপুর-৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা সালাউদ্দিন সরকারের ছেলে সৌমিক সরকার। তিনি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীকে নিয়ে এলাকার রাস্তাঘাট, দোকানপাট, গলি ও যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফার মূল বক্তব্য ও তাৎপর্য জনগণের মাঝে তুলে ধরেন।
গণসংযোগে সৌমিক সরকার বলেন, “তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন রাষ্ট্র দর্শন—যেখানে জনগণ হবে মালিক, আইনের শাসন থাকবে সর্বোচ্চে, এবং মানুষ পাবে ন্যায়বিচার, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার নিশ্চয়তা।”
তিনি আরও বলেন, “আমার বাবা সালাউদ্দিন সরকার গাজীপুরবাসীর কল্যাণে সারাজীবন কাজ করে গেছেন। আমরা তাঁর সেই আদর্শের ধারক হয়ে মানুষের সেবা করতে চাই। যদি ধানের শীষে নমিনেশন পাই, তাহলে আপনাদের দোয়া ও সমর্থন চাই।”
এ সময় নেতাকর্মীরা স্লোগান দেন—“সালাউদ্দিন সরকারের সালাম নিন, ধানের শীষে ভোট দিন!”, “বেগম খালেদা জিয়ার সালাম নিন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করুন!”
রিকশাচালক, দোকানদার, ক্রেতা, শিক্ষার্থী ও পথচারীদের সঙ্গে আলাপচারিতায় সৌমিক সরকার ৩১ দফার মূল বিষয়গুলো ব্যাখ্যা করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জানান, ৫২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এমন প্রচারণা কর্মসূচি চলবে, যাতে সাধারণ মানুষ বিএনপির রাষ্ট্র সংস্কার পরিকল্পনা ও গণতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে সচেতন হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button