বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: টঙ্গীতে সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে আনন্দ র‍্যালি।

মোঃ পাপেল মিয়া টঙ্গী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
​বৃহস্পতিবার বিকেলে টঙ্গী সেনা কল্যায়ন ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টঙ্গী কলেজগেইট গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সরকার জাবেদ আহমেদ সুমন।
​তিনি বলেন, “বিএনপি বাংলাদেশের একটি জনপ্রিয় রাজনৈতিক দল। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গত ১৫ বছরে আমাদের অনেক জুলুম-নির্যাতন এবং মিথ্যা মামলার শিকার হতে হয়েছে।এদেশের উন্নয়নে জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) গঠন করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপি যতবারই ক্ষমতায় ছিল সে সময় গুলোতে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।
তবে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশ যে সংকটে পড়েছিল, স্বাধীনতার পর অন্য কোন সরকারের আমলে পড়েনি। দেশে গণতন্ত্র আজ মারাত্মকভাবে হুমকির মুখে।
আগামী বছরের ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচন যেন না হয় সেজন্য বিগত ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা হয়ে কিছু নতুন ও পুরান দল ষড়যন্ত্র করছে।
বিএনপি কোন ষড়যন্ত্রকারীদের প্রশ্রয় দেয় না। কেউ যদি নির্বাচন বানচাল করার চেষ্টা করে তবে তাদেরকে ছাড় দেয়া হবে না।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে জনগণের নেতৃত্ব দেবেন এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন।
আগামী দিনেও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা রাজপথে থাকব।”
​এ সময় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দীন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক সহ টঙ্গী পূর্ব থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
শান্তিপূর্ণভাবে এই শোভাযাত্রা শেষ হওয়ায় এবং এতে অংশগ্রহণ করার জন্য সরকার জাবেদ আহমেদ সুমন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button