

নিজস্ব প্রতিনিধিঃ ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করছে বিএনপি এ উপলক্ষে কাফরুল থানা যুবদলের সাবেক সংগ্রামী সভাপতি শরিফুল ইসলাম মিলনের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালি শুরু হয়।
র্যালিটি নয়াপল্টন থেকে কাকরাইল, মালিবাগ ও বাংলামোটর হয়ে সোনারগাঁও হোটেলের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশের জন্য কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। র্যালি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। র্যালিতে নেতাকর্মীদের হাতে দলীয় ও জাতীয় পতাকা ও নানা ধরণের ফেস্টুন ছিল।
কাফরুল থানা যুবদলের সাবেক সংগ্রামী সভাপতি শরিফুল ইসলাম মিলন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বিএনপির প্রতিষ্ঠাতাই নন—তিনি এমন এক আদর্শের বীজ বপন করেছেন যে জন্য সমগ্র জাতি কৃতজ্ঞ। পাশাপাশি তিনি প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়াকে তাঁর দিকনির্দেশনা ও নেতৃত্বের জন্য শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তিনবার প্রধানমন্ত্রী হিসেবে তিনি অসামান্য উন্নয়নের ধারা গড়ে তুলেছেন।
শরিফুল ইসলাম মিলন বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার ঐক্য দেশের বিরোধী চক্রান্তের অবসান ঘটিয়েছে। আমাদের প্রিয় নেতাকে বন্দী অবস্থা থেকে মুক্ত করে দেশের দায়িত্ব অর্পণ করা হয়েছিল—সেই দিন থেকেই ৭ নভেম্বর পালন করা হচ্ছে।”
তিনি আরো বলেন, “দেশে বিএনপির মনোনয়নের তালিকা চূড়ান্ত। যখন চূড়ান্ত করা হয়েছে, তখন দলের পক্ষ থেকে ধানের শীষ প্রার্থীকে বিজয় করাতে আমরা ঝাঁপিয়ে পড়ব; আমাদের মধ্যে কোন দ্বিধা-বিভেদ থাকবে না।”
বিএনপি’র দুর্দিনের কান্ডারী মিলন বলেন, “যারা চূড়ান্ত মনোনয়ন দাবি করছেন, তাদেরকে জানাই—এই তালিকা চূড়ান্ত। আমরা দল ও ধানের শীষের পক্ষে আছি। আগামী নির্বাচনে আমরা আমাদের বুকে তাজা রক্ত দিয়ে হলেও ধানের শীষ প্রার্থী ঢাকা ১৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ভাইকে বিজয়ী করব ইনশাআল্লাহ।”
র্যালিতে উপস্থিত ছিলেন— কাফরুল থানা যুবদলের নেতৃবৃন্দ এবং ৪, ১৪, ১৫, ১৬ নম্বর ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।




