

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : মোঃ পাপেল মিয়া: নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী পশ্চিম থানা মৎস্যজীবী দল।
বুধবার সকাল সাড়ে দশটায় টঙ্গীর মুন্নুনগর টেক্সটাইল মিলস্ গেইট থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন টঙ্গী পশ্চিম থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ মাসুদ মন্ডল এবং সদস্য সচিব মোঃ আবদুল কাইয়ুম। এ সময় উপস্থিত ছিলেন মহানগর নেতা শুক্কুর আলি, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন সুমন, দুলাল মিয়া, ফারুক হোসেন, আলমগীর করিম, আকাশ, মোরশেদ আলম, হেলাল, আবু সাইদ, আঃ সালাম, নাজিম উদ্দিন, জিয়াউল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণের ওপর নাশকতা ও স্বৈরাচারী আচরণ আর মেনে নেওয়া হবে না। তারা এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।




