শরিফুল ইসলাম মিলনের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মাহফিল

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ বাংলাদেশের অভিভাবক, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, বিএনপির গনতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঢাকা মহানগর উত্তর, কাফরুল থানা যুবদলের সাবেক সংগ্রামী সভাপতি- শরিফুল ইসলাম মিলন।

শনিবার (৩০ নভেম্বর) বিকালে শেওড়াপাড়া বোম্বাই গলি রোড় শরিফুল ইসলাম মিলনের নিজস্ব অফিসে যুবদলের উদ্যোগে বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে কোরআন খতম ও দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।

দোয়া মাহফিলে বিভিন্ন স্তরের রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত হয়ে দেশনেত্রীর দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কাফরুল থানা যুবদলের সাবেক সভাপতি- শরিফুল ইসলাম মিলন, কাফরুল থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক- মোঃ জিয়া উদ্দিন খান নয়ন, মোঃ আহাদ আলি খন্দকার, আহবায়ক সদস্য- মোঃ আশরাফ আলী,
কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইকবাল হোসেন, যুগ্ন আহবায়ক- মোঃ আলম হোসেন, মোঃ সুমন মোল্লা, মোঃ আসাদুল ইসলাম, ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের প্রতিষ্ঠাতা সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- শোয়েব আক্তার এম আসর, কাফরুল থানা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক- মোঃ কামাল হোসেন, ১৪ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক- মোঃ রাশেদ হায়দার, যুগ্ন আহবায়ক- মোঃ মাসুদ হোসেন লিমন,
১৪ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক সদস্য- শাহিনুর ইসলাম শাকিল, কাফরুল থানা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক- তানিয়া ইয়াসমিন মনি, সদস্য- হোসনা বেগম, ১৪ নং ওয়ার্ড বিএনপি মহিলা বিষয়ক সম্পাদক- তানিয়া মমতাজ প্রমুখ।

দোয়া মাহফিলে কাফরুল থানা যুবদলের সাবেক সভাপতি- শরিফুল ইসলাম মিলন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, যিনি জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেছেন বাংলাদেশের মানুষের অধিকার, ভোটের মর্যাদা ও স্বাধীন মতপ্রকাশের পক্ষে সংগ্রাম করে। বর্তমানে তিনি শারীরিক জটিলতায় ভুগছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রতিটি ঘরে ঘরে দোয়ার আহবান জানিয়েছেন।

এসময় দলের কর্মী-সমর্থকরা আবেগাপ্লুত হয়ে প্রার্থনায় অংশ নেন। নেতৃবৃন্দ বাংলাদেশসহ বিশ্বের সকল মানুষকে দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button