বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ পাপেল মিয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(৩০ নভেম্বর) রবিবার সন্ধ্যায় টঙ্গী বাজার হোন্ডা রোডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাজীপুর মহানগর বিএনপির দপ্তর সম্পাদক আ. রহিম খান কালার সঞ্চালনায় ও
গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরনের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম শুক্কুর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন,গাজীপুর মহানগর যুবদল এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জসিমউদ্দিন ভাট, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহবায়ক ইসমাইল শিকদার বসু, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, মোঃ সাজেদুল ইসলাম, মোঃ শাহাদাত হোসেন শাহীন, শেখ মোহাম্মদ সুমন, নাজমুল হোসেন মন্ডল,খাদিজা আক্তার বীনা, মোঃ সাজেদুল ইসলামসহ অন্যান্য নেতা-কর্মীরা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
* মোঃ শাহাদাত হোসেন শাহীন,শেখ মোহাম্মদ সুমন, মোঃ আনিসুর রহমান মিরন,
* মোঃ সেলিম কাজল,মোঃ রাতুল ভূঁইয়াসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button