টঙ্গীতে লায়ন ক্লাব এর পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং সাধারণ শারীরিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।

মোঃ পাপেল মিয়া: লায়ন ক্লাব আয়োজিত এক স্বাস্থ্যসেবা অনুষ্ঠানে যোগ দিয়ে বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাজিম উদ্দীন তার অনুসারীদের প্রতি মুক্তিযুদ্ধের পক্ষের দলকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

৬ ডিসেম্বর শনিবার টঙ্গীর আমজাদ আলী সরকার বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ে লায়ন ক্লাবের উদ্যোগে এক মহতী স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানটি লায়ন ক্লাব এর নতুন সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের কাছে দায়িত্ব অর্পণ ও শপথ গ্রহণ উপলক্ষে দিনব্যাপী এই কার্যক্রমে অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং সাধারণ শারীরিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাজিম উদ্দীন বলেন,মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের সচেতন থাকতে হবে। আমি আমার অনুসারী ও সকল দেশপ্রেমিক নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসী— আপনারা সেই পক্ষের দলকেই ভোট দিয়ে জয়যুক্ত করুন। তিনি আরও বলেন দেশের উন্নয়ন ও সঠিক নেতৃত্ব বজায় রাখতে এর কোনো বিকল্প নেই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button