

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা খলিলুর রহমান গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিনগ্রাম হাট ও বাজারে এ গণসংযোগ করেন তিনি। গণসংযোগে সর্বস্তরের জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দোয়া ও সমর্থন চান।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক ‘হাতপাখা’ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মাওলানা খলিলুর রহমান বিনগ্রাম বাজারের বিভিন্ন স্থানে ভোটারদের সাথে কথা বলেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।
গণসংযোগকালে তার সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিংড়া উপজেলা শাখার অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মহাতাব হোসেন বাবু, উপজেলা কমিটির সদস্য আব্দুর রহিম, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি সোহাইল হোসাইন, শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, যুব আন্দোলনের সহ-সভাপতি হাফেজ হাবিবুল্লাহ, ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নের সেক্রেটারি ফরহাদ হোসেন, ৩ নং ইটালি ইউনিয়নের প্রচার সম্পাদক মোশারফ হোসেন, রামানন্দ খাজুরা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড সভাপতি মোফাজ্জল হোসেন সহ- নেতা-কর্মীরা এবং স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রার্থীর পক্ষে স্লোগান ও প্রচারপত্র বিতরণের মাধ্যমে তারা নির্বাচনী এলাকায় উৎসাহ সৃষ্টি করেন।
মাওলানা খলিলুর রহমান বলেন, “আমরা একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমি নির্বাচিত হলে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করব এবং এলাকার প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সংগ্রাম করে যাব। আমি আশা করি, বিনগ্রাম বাজারের জনগণসহ নাটোর-৩ আসনের সর্বস্তরের ভোটাররা আমাকে সমর্থন দিয়ে দেশ ও জাতির খেদমত করার সুযোগ দেবেন।”
তিনি সকলের কাছে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে তার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।



