

টাঙ্গাইলের ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার ২৩ জুন বিকেলে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা কেক কাটা, দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৫টায় বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল দলীয় কার্যালয়ে সমবেত হয়। দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ঘাটাইল পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ে শেষ হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আ.লীগ কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাগরদিঘী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হেকমত সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি সাইদুর রহমান লিপু, সরোয়ার আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ,কে,এম গোলজারুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু মোনাফ ছানা, লোকেরপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আকরাম হোসেন খান, সংগ্রামপুর ইউনিয়ন আ.লীগের যুগ্ম আহবায়ক ও সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান, সরকারি জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ । এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।




