বাজার থেকে কিটক্যাট চকলেট অপসারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ২১ জানুয়ারির মধ্যে বিতর্কিত নেসলে কিটক্যাট চকলেটের একটি লট বাজার থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) জারি করা খাদ্য আদালতের আদেশে সংশ্লিষ্ট পক্ষগুলোকে এ অপসারণ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়।

বাদী পক্ষের দাখিল করা দরখাস্তের পরিপ্রেক্ষিতে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নেসলে বাংলাদেশের কিটক্যাট চকলেটের একটি লট বাজার থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান তার আবেদনে বলেন, নেসলে বাংলাদেশ কিটক্যাট চকলেট একটি অনিবন্ধিত, অননুমোদিত, অস্পষ্ট ও নিম্নমানের পণ্য। এটি অনিরাপদ, ভেজাল এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

আবেদনে তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে, ভেজাল ও অনিরাপদ খাদ্য নিয়ন্ত্রণ করতে এবং খাদ্য ব্যবসায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আদালতের কাছে নেসলে বাংলাদেশকে বাজার থেকে কিটক্যাট চকলেট প্রত্যাহার ও ধ্বংসের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে বিএসটিআই লাইসেন্স ও ছাড়পত্র না পাওয়া পর্যন্ত বাংলাদেশে নেসলে কিটক্যাট চকলেটের আমদানি, বিপণন ও বিক্রয় সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button