১০ বছর পর উপমহাদেশে টেস্ট জয় দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া রিপোর্ট: ১০ বছর পর উপমহাদেশে টেস্ট জিতলো দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ ২০১৪ সালের জুলাইয়ে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫৩ রানের জয় পেয়েছিল প্রোটিয়ারা। এরপর টানা ১৪ ম্যাচে জয়ের মুখ দেখেনি তারা। এবার ২০২৪ সালে এসে বাংলাদেশকে হারিয়ে উপমহাদেশের মাটিতে ফের জয় পেল দক্ষিণ আফ্রিকা।

মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১০৬ রান। ছোট লক্ষ্য তাড়ায় মোটেও বেগ পেতে হয়নি সফরকারীদের। চতুর্থ দিনের প্রথম সেশনের আগেই ৭ উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে গেছে অতিথিরা।

বাংলাদেশের হয়ে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দারুণ এক ইনিংস খেলেন মেহেদী হাসান মিরাজ। তার ধৈর্যশীল ব্যাটিংয়ের কারণেই কারণে চতুর্থ দিনে গড়ায় মিরপুর টেস্ট।

বৃহস্পতিবার ৭ উইকেটে ২৮৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। কিন্তু এদিন ৫ ওভারও টেকেনি বাংলাদেশ। ৩০৭ রান করতেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

শুরুতেই ভক্তদের হতাশ করেন নাইম হাসান। প্রথম ওভারেই আউট হন তিনি। কাগিসো রাবাদার ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউ হন নাইম। ২৯ বলে ১৬ রান করে বিদায় নেন তিনি। চতুর্থ ওভারে উইয়ান মুলদারের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান তাইজুল ইসলাম (৭ বলে ৭)।

প্রশংসনীয় ইনিংসকে পূর্ণতা দিতে পারেননি মিরাজ। পাননি সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাকে। পঞ্চম ওভারে ১৯১ বলে ৯৭ রান করে কাগিসো রাবাদার বলে স্লিপে ক্যাচ হন ডানহাতি টাইগার ব্যাটার। মিরাজের উইকেটের মাধ্যমে শেষ হয় মিরপুর টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।

১০৬ রানের লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট হারায় দলীয় ৪২ রানে। তাইজু্ল ইসলামের বলে বোল্ড হন ওপেনার এইডেন মার্করাম।২৭ বলে ২০ রান করেন প্রোটিয়া অধিনায়ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button