গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালিত

মোঃ পাপেল মিয়া।গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে শিল্প সম্পর্ক শিক্ষায়তন (টঙ্গী), কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

শুক্রবার (১ মে) সকাল ১০টায় টঙ্গীর শিল্প সম্পর্ক শিক্ষায়তন গেইট থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাটা গেইট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শিক্ষায়তনে এসে শেষ হয়। এরপর বেলা ১১টায় শিক্ষায়তনের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিনু আফরোজ। সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যের মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শ্রমিক প্রতিনিধি, মালিক প্রতিনিধি এবং বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন। আয়োজকরা জানান, শ্রমিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যেই প্রতি বছরের ন্যায় এবারও এই বিশেষ দিবস দুটি পালিত হচ্ছে। অনুষ্ঠানের শেষাংশে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকৌঃ এম.এম. মামুন-অর-রশিদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button