

আব্দুল আলীম, জেলা প্রতিনিধি | নাটোর
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার চাঁচকৈড় পুরান পাড়ায় পৌর যুবদল কার্যালয়ের সামনে এই জানাজার আয়োজন করা হয়।
গুরুদাসপুর পৌর যুবদলের ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুমন হাসানের উদ্যোগে আয়োজিত এই গায়েবানা জানাজায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, বিয়াঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, শহর ছাত্রদলের সদস্য তাহসিন রহমান মিহাল, পৌর মৎস্যজীবী দলের সভাপতি মামুন হোসেন, সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন এবং বিয়াঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিবুর রহমান শান্ত প্রমুখ।
জানাজা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




