

মোঃ পাপেল মিয়া | টঙ্গী (গাজীপুর)
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিনের উদ্যোগে ৫৪ নং ওয়ার্ডের আউচপাড়া এলাকার বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আয়োজক প্রভাষক বশির উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল শক্তি। দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তাঁর অবদান জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনাই আমাদের আজকের প্রার্থনা।”
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন: শেখ মোঃ সুমন, যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর যুবদল। খাদিজা আক্তার বীনা, সাধারণ সম্পাদক, মহানগর মহিলা দল। সেলিম কাজল, সদস্য সচিব, টঙ্গী পশ্চিম থানা যুবদল।আজিজুর রহমান হক রাজু মাস্টার, সভাপতি, ৫৪ নং ওয়ার্ড বিএনপি।রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী, ছাত্রদল নেতা।
এছাড়াও উপস্থিত ছিলেন আলমগীর হোসেন ভাসানী, নাজমুল হোসেন মুন্না, শামীম বেপারীসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ।
মিলাদ শেষে বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অবদান এবং দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তাঁর বলিষ্ঠ নেতৃত্বের কথা স্মরণ করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




