টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

মোঃ পাপেল মিয়া, গাজীপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টঙ্গীতে বিশাল দোয়া মাহফিল ও কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে দারুল উলুম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার। তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং দেশের গণতন্ত্র রক্ষায় তার অসামান্য অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশপ্রেম ও সাহসের প্রতীক। তাঁর আদর্শকে বুকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”

টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফুল ইসলাম সুবেল-এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন দীপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

রাশেদুল ইসলাম কিরন (সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক, টঙ্গী পূর্ব থানা বিএনপি)। আবু বক্কর সিদ্দিক (আহবায়ক, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল)। লিয়াকত হোসেন (সভাপতি, ৪৬ নং ওয়ার্ড বিএনপি)। ফয়সাল হোসেন (যুগ্ম আহবায়ক, মহানগর যুবদল)।আজিজুর রহমান টিপু (সাধারণ সম্পাদক, টঙ্গী পশ্চিম থানা যুবদল)।

এছাড়াও গাজীপুর মহানগর, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এতে অংশ নেন।

আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়। এসময় উপস্থিত শত শত নেতাকর্মী আবেগাপ্লুত হয়ে মোনাজাতে শরিক হন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। স্থানীয় নেতৃবৃন্দ এসময় বেগম জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button