বাগাতিপাড়ায় কিশোর সাগরের নিখোঁজের এক মাস: সন্ধান না পেয়ে দিশেহারা পরিবার

আব্দুল আলিম, নাটোর জেলা প্রতিনিধি ১৫ জানুয়ারি, ২০২৬

নাটোরের বাগাতিপাড়ায় মোঃ সাগর নামে এক কিশোর নিখোঁজ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও আজও তার কোনো সন্ধান মেলেনি। একমাত্র সন্তানকে ফিরে না পেয়ে পরিবারে চলছে শোকের মাতম; বিশেষ করে মা পপি বেগম সন্তানের অপেক্ষায় দিন দিন ভেঙে পড়ছেন।

নিখোঁজ সাগর বাগাতিপাড়া থানাধীন দয়ারামপুর ইউনিয়নের মিশ্রীপাড়া গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের সময় সাগর নিজ বাড়ি থেকে দয়ারামপুর বাজারের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসেনি।

নিখোঁজের পর থেকে স্বজনরা পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেছেন। কিন্তু কোথাও তার হদিস পাওয়া যায়নি। এক মাস ধরে সন্তানের কোনো খবর না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারটির। এ ঘটনায় বাগাতিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ কিশোরের পরিবারের পক্ষ থেকে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দেশের সর্বস্তরের মানুষের কাছে সাগরের সন্ধান পেতে আকুল আবেদন জানানো হয়েছে।

যোগাযোগের অনুরোধ: > যদি কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ সাগরের সন্ধান পেয়ে থাকেন, তবে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে বা নিকটস্থ থানায় জানাতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

মোবাইল নম্বর: ০১৭৯৬৯৮২৫৬১

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button