টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা

মোঃ পাপেল মিয়া গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর মহানগরীর ৪৫ নং ওয়ার্ডের পূর্ব আরিচপুর হাজ্বীপাড়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আয়োজক: ৪৫ নং ওয়ার্ড যুবদল নেতা রিপন হোসেন লিটন। স্থান: পূর্ব আরিচপুর হাজ্বীপাড়া এলাকা, টঙ্গী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মোঃ জুয়েল রহমান এবং সঞ্চালনা করেন ৪৫ নং ওয়ার্ড যুবদল নেতা আব্দুস সাত্তার।

প্রধান অতিথি: মোঃ সাইফুর রহমান শাহিন। বিশেষ অতিথি: * কারারুদ্ধ ও নির্যাতিত যুবদল নেতা মোঃ সোহেল রানা শুভ্র। মোঃ মনির হোসেন (৪৫ নং ওয়ার্ড যুবদল নেতা)।মোঃ আবুল হোসেন (সভাপতি, ৫৬ নং ওয়ার্ড যুবদল)।মোঃ শওকত হোসেন (সাংগঠনিক সম্পাদক, ৫৬ নং ওয়ার্ড যুবদল)।

এছাড়াও তুষার মল্লিক, মোঃ সালাউদ্দিন, মোঃ নাজমুল হুদা সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ বিল্লাল শাহ্, মোঃ মুজিবুর রহমান, মোঃ শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button