ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে তাসখন্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমান সূচকে স্কোর ১৮৬। যার ফলে ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় প্রথম স্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ, স্কোর ২৫৫। দ্বিতীয় স্থানে থাকা আফগানিস্তানের কাবুলের স্কোর ২৩১। তৃতীয় স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২১২। চতুর্থ স্থানে থাকা মিশরের কায়রোর স্কোর ১৯৯।

উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button